Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম নির্বাচিত

স্টাফ করেসপন্ডেট
২০ জুন ২০২৬ ১৫:২১

ঢাকা: সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক ইত্তেফাকের প্রতিবেদক মো. দিদারুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম নির্বাচিত হয়েছেন। ডালিম টানা দ্বিতীয়বার এ দায়িত্ব পেলেন।

শনিবার (২০ জুন) ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান মাজহারুল হক মান্না নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন কালবেলার হেড অব নিউজ কবির হোসেন এবং যুগ্ম সম্পাদক হয়েছেন বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক এজাজুল হক মুকুল।

বিজ্ঞাপন

এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে স্টার নিউজের প্রতিবেদক ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক পিয়াস তালুকদার, দফতর সম্পাদক হিসেবে যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মো. রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে বিডিনিউজের নিজস্ব প্রতিবেদক ইমরান নাফিজ এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হিসেবে ডেইলি স্টারের প্রতিবেদক সিরাজুল ইসলাম রুবেল দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, আগামীর সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ গোলাম রব্বানী, দৈনিক সমাচারের জ্যেষ্ঠ প্রতিবেদক আমিনুল ইসলাম মল্লিক, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি এবং সময় টিভির স্টাফ রিপোর্টার সৈয়দা সাবরিনা মজুমদার।

বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রানা সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ অন্যান্য অতিথিরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর