Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সরকার নবায়নযোগ্য শক্তির দিকে মনোনিবেশ করেছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১১:৩৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘জ্বালানি খাতে বৈচিত্র্য আনবার জন্য বর্তমান সরকার নবায়নযোগ্য শক্তির দিকে মনোনিবেশ করেছে। সোলার প্যানেল বসানোর জন্য বর্তমান বাজেটে শুল্কমুক্ত সুবিধা প্রণয়ন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বৈষিক পরিস্থির কারণে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জ্বালানির অস্থিরতা দেখা দিয়েছিলো। এই পরিস্থিতি মোকাবেলা ও জ্বালানি খাত নিরাপদ করতে চাইলে জ্বালানি খাতকে বৈচিত্র্য আনতে হবে।জ্বালানি খাতকে বৈচিত্র্য আনবার জন্য বর্তমান সরকার নবায়নযোগ্য শক্তির দিকে মনোনিবেশ করেছে। সোলার প্যানেলের বসানোর জন্য বর্তমান বাজেটে শুল্কমুক্ত সুবিধা প্রণয়ন করা হয়েছে। এখানে শুধু সরকারি স্থাপনার ছাঁদে বা রুপটপ সোলার বসানো হবে এমনটি নয়; বেসরকারি খাতও এগিয়ে আসতে পারে। তিনি যশোর বিসিকের উদ্যোক্তাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সকল সহযোগিতা করার আশ্বান দেন।

বিজ্ঞাপন

অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে উদ্যোক্তারা দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যতবেশি ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে পারবো; অর্থনীতি তত গতিশীল হবে। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্য বর্তমান সরকারের নানা ভূমিকা হাতে নিয়েছে। বিভিন্ন পরিকল্পনা সাজিয়েছে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। সরকার ও বেসরকারি খাত হাতে হাত ধরে এগিয়ে চললে আগামি পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চেহেরা পরিবর্তন হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খানসহ বিসিক ও বিভিন্ন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশীয় উৎপাদন ক্ষুদ্র উদ্যোক্তাদের নানা পণ্য নিয়ে এই মেলা চলবে আগামি ২৮ জুন পর্যন্ত। বিসিক যশোর ও জেলা প্রশাসন যশোরের যৌথ উদ্যোগে এই মেলায় প্রতিদিন বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর