Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

২৩ জুন আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে এনসিপি’র সংঘর্ষের শঙ্কা, পুলিশের সতর্কতা জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৬ ১২:৫২ | আপডেট: ১৯ জুন ২০২৬ ২০:৩২

ঢাকা: আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির নেতাকর্মীদের সাথে এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। এমনকি পুলিশের ওপরও হামলা করতে পারে কার্যক্রমে নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীরা। একারনে সারাদেশের পুলিশের সকল ইউনিটকে এলার্ট করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সবধরণের প্রস্তুতিও নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। ডিএমপির ও কয়েকটি জেলার পুলিশ সুপার সতর্কতামূলক নির্দেশনা পাওয়ার কথা সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এ নিয়ে সংঘর্ষ এবং বাধা দিলে পুলিশের ওপর তারা ক্ষুব্ধ হতে পারে।

পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক কর্মকর্তা বলেছেন, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে বার্তা দেওয়া হয়েছে। পুলিশ আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা কার্যক্রম।

১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে দলটির জন্ম হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতি বছর ২৩ জুন পালিত হয়।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর