Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সোনার দাম ভরিতে কমলো ৯ হাজার টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ১২:৩১ | আপডেট: ১৮ জুন ২০২৬ ১৪:৩২

প্রতীকী ছবি

ঢাকা: দেশের বাজারে সোনার ভরিতে কমেছে ৯ হাজার টাকা। ফলে ভালো মানের ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই মূল্য সকাল ১০টা এ দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, সোনার দামের সঙ্গে ভ্যাটসহ রুপার দামও নির্ধারণ করে দিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর