Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ওয়েল গ্রুপের সিইও নুরুল ইসলাম গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ২০:৪৬ | আপডেট: ১১ জুন ২০২৬ ০৯:০৬

ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নুরুল ইসলাম-কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (৮ জুন) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৯ জুন) তাকে আদালতে পাঠানো হয়।

ওসি বলেন, ‘গুলশান থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সৈয়দ নুরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর