Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

টিএফআই সেলে গুম-নির্যাতন মামলা: আজ ৫ম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

স্টাফ করেসপন্ডেট
৩ জুন ২০২৬ ১২:৫৬ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৪:২২

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, এদিন একজন সাক্ষী তার জবানবন্দি প্রদান করবেন।

এর আগে, গত ১৭ মে মামলার প্রথম সাক্ষী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের অবশিষ্ট জেরা শেষ হয়। চলতি বছরের ২১ জানুয়ারি তার জবানবন্দি রেকর্ড করা হয়েছিল। পরে কয়েক দফায় আসামিপক্ষ ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাকে জেরা করেন।

বিজ্ঞাপন

মামলায় বর্তমানে গ্রেফতার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন ১০ জন আসামি। তাদের মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

অন্যদিকে মামলার সাত আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

বহুল আলোচিত এ মামলায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী শুনানির মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর