Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাজধানীর বংশালে গোডাউনে বৈদ্যুতিক সুইচ থেকে আগুন, দগ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৪:৫৬ | আপডেট: ১ জুন ২০২৬ ২০:৩৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: পুরান ঢাকার বংশাল ডিজিটাল স্কেলের গোডাউনে বৈদ্যুতিক সুইচ থেকে আগুনে তিন কর্মচারী দগ্ধ হয়েছে। তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে বংশাল নবাবপুর টেকেরহাট এমআর এন্টারপ্রাইজ-এর গোডাউনের ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- মো. মিরাজ (২৫), ইফাদ (২০) ও রকি (২৬)।

দগ্ধ মো. মিরাজ জানান, তারা তিনজন টেকেরহাট এলাকার এমআর ইন্টারপ্রাইজে কাজ করেন। ঈদের ছুটির পর আজ প্রথম দোকান খুলছিলাম। ডিজিটাল টুল স্কেলের গোডাউনে ঢুকে বৈদ্যুতিক সুইচ চালু করতেই চারিদকে আগুন ধরে যায়। এতে তারা তিনজন দগ্ধ হন। তাদের ধারনা বন্ধ থাকার কারণে গোডাউনে গ্যাস জমে ছিল। সেখান থেকেই আগুন ধরে গেছে। এরপর তাদেরকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটেউটে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বংশাল এলাকা থেকে তিনজন দগ্ধ হয়ে ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে মিরাজের ২শতাংশ, ইফাদের ২৫ শতাংশ, ও রকির ২৩শতাংশ ধগ্ধ হয়েছে। এদের মধ্যে মিরাজকে অবজারভেশনে রাখা হয়েছে। এবং বাকি দুজনকে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর