Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিএনপিতে না গেলে কয়টা ভোট পাইত- মনিরা শারমিনের প্রশ্ন

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১২:৪৫ | আপডেট: ১ জুন ২০২৬ ২০:৩৬

এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন – ফাইল ছবি

ঢাকা: সরকার দলীয় এক সংসদ সদস্যের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

সরকার দলীয় সংসদ সদস্যের ‘এনসিপি ইজ নাথিং’ মন্তব্যের জবাবে মনিরা শারমিন ওই সংসদ সদস্যের রাজনৈতিক অবস্থান ও অতীত নির্বাচনী বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলেন।

সোমবার (১ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, সরকার দলীয় সংসদ সদস্য হইলে বলা যায়, ‘এনসিপি ইজ নাথিং!’

তিনি বলেন, ‘নেগোসিয়েশনের রাজনীতি ছাড়া তাদের অবদান কী?’

তিনি আরও বলেন, ‘সেই দলের নাম কয়জন জানে? দল বিলুপ্ত করে বিএনপিতে না গেলে কয়টা ভোট পাইত?’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর