Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ০৯:৩১ | আপডেট: ১ জুন ২০২৬ ১২:৪২

ঢাকা: আজ ১ জুন থেকে সারাদেশে নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন দাম অনুযায়ী প্রতি লিটার অকটেন এখন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। গত মে মাসে অকটেনের দাম ছিল ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা বহাল রয়েছে, যা গত মাসেও একই ছিল।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সরকারের বিদ্যমান মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের দামের ওপর ভিত্তি করে এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়। জুন মাসের নতুন এই মূল্যতালিকা আজ থেকে কার্যকর হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর