Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

‘মরিয়া প্রমাণ করতে হবে যে, আমি লিভার সিরোসিসে ভুগছি’

স্টাফ করেসপন্ডেট
২১ মে ২০২৬ ১৯:১৯ | আপডেট: ২১ মে ২০২৬ ২০:৩৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের এক মামলায় জামিন শুনানির সময় আবেগঘন মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী আবদুল কাইয়ুম। তিনি বলেন, আমার ভাইদের মতো মরিয়া প্রমাণ করতে হবে যে, আমিও লিভার সিরোসিসে ভুগছি।

বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী কাইয়ুম।

আদালতে তিনি জানান, তার মক্কেল দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসাধীন রয়েছেন। মানবিক কারণে ট্রাইব্যুনাল আগে তাকে জামিন দিলেও পরে প্রসিকিউশনের আপত্তিতে সেই আদেশ স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

শুনানিতে কাইয়ুম বলেন, এখন হয়তো আমার ভাইদের মতো মরিয়া প্রমাণ করতে হবে যে আমার মক্কেলও লিভার সিরোসিসে ভুগছেন।

এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, মালাকুল মউত কখন কার কাছে আসবে, তা কেউ জানে না। যেকোনো সময় যে কারও মৃত্যু হতে পারে।

এরপর আইনজীবী কাইয়ুম তার মক্কেলের শারীরিক অবস্থার কথা তুলে ধরে ন্যায়বিচারের আবেদন জানান।

উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর