Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ব্যাংকের মাধ্যমে ভিসা বন্ডের অর্থ বিদেশে পাঠানো যাবে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৯:০৫

ঢাকা: বিদেশে ভিসা আবেদনের সময় ভিসা বন্ড বা সিকিউরিটি ডিপোজিট জমা দিয়ে নির্দিষ্ট শর্ত মেনে ব্যাংকের মাধ্যমেই বিদেশে ভিসা বন্ডের অর্থ পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১১ মে)বাংলাদেশ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রী ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো ব্যক্তি বিদেশি ভিসা পাওয়ার শর্ত হিসেবে ভিসা বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট জমা দিলে ব্যাংকগুলো আবেদনকারীর পক্ষে ওই অর্থ বিদেশে পাঠাতে পারবে।

নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো আবেদনকারীদের নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে। যেখানে অর্থ প্রিলোড করা থাকবে। এছাড়া যেসব গ্রাহকের আগে থেকেই আন্তর্জাতিক কার্ড রয়েছে, সেসব কার্ডেও ভ্রমণ কোটার আওতায় পুনরায় অর্থ লোড (রিচার্জ) করা যাবে। আর এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব কিংবা এসব হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এই সুবিধা গ্রহণ করা যাবে।

বিজ্ঞাপন

জানা গেছে, ভিসা বন্ড হলো বিদেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত বা আর্থিক গ্যারান্টি। কোনো আবেদনকারী ভিসার শর্ত মেনে নির্ধারিত সময় শেষে নিজ দেশে ফিরে আসবেন এই নিশ্চয়তা দিতেই অনেক দেশ এ ধরনের বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট চেয়ে থাকে। শর্ত পূরণ হলে সেই অর্থ পরে ফেরতযোগ্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর