Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যাত্রাবাড়ীতে চেতনানাশক দ্রব্যসহ অজ্ঞান পার্টির ৭ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৯:৫১ | আপডেট: ৬ মে ২০২৬ ২০:২৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ অজ্ঞান পার্টির ৭ সদস্য গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।

বুধবার (৬ মে) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) যাত্রাবাড়ী থানাধীন ধোলাই পাড় চত্বরের উত্তর-পশ্চিম পার্শ্ব টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম।

উপ-পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় সাধারণ যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে বা ইনজেকশন পুশ করে সর্বস্ব লুট করত। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামল করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. সাইফুল ইসলাম (৬০), মো. অপু আহমেদ সরকার (৩৮), মো. সুজন খান (৩৫), মুহাম্মদ রাশেদ ব্যাপারী (৫৮), মিঠু মিয়া ওরফে মন্ট ব্যাপারী ওরফে মিন্ট ব্যাপারী ওরফে মিটু (৫২), মো. মকবুল খন্দকার (৫৫) ও মো. টুটুল বিশ্বাস ওরফে সুমন (৫৫)। এসময় তাদের থেকে হামদর্দ ল্যাবরেটরীজের লোগো সম্বলিত একটি প্যাকেটে পলিথিনে মোড়ানো কালো রঙের হালুয়াসদৃশ চেতনানাশক দ্রব্য, একটি কৌটায় রক্ষিত চেতনানাশক হালুয়া, চেতনানাশক ইনজেকশন, অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক ৭টি লিফলেট ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর