Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে সিটিটিসি প্রধানের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৯:০৯

ঢাকা: চার্জ দ্যা এ্যাফেয়ার্স, অস্ট্রেলিয়ান হাইকমিশন ক্লিনটন পবকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিটিটিসি প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সোমবার (৪ এপ্রিল) সিটিটিসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়াও সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। ক্লিনটন পবকে বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে এই বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর