Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৮:১৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২০:৪৫

বাংলাদেশকে নিজ দেশে উৎপাদিত ৬ লাখ জিন এক্সপার্ট যক্ষ্মা পরীক্ষার কিট এবং শিশুদের জন্য ১১ হাজার যক্ষ্মার চিকিৎসা ওষুধের কোর্স দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্প‌তিবার (৩০ এপ্রিল) ঢাকার একটি যক্ষ্মা হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এই অনুদান তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

ঢাকার মা‌র্কিন দূতাবাস বলছে, এই অনুদানটি গুরুত্বপূর্ণ সরবরাহ ঘাটতি পূরণে সহায়তা করবে এবং দ্বিপাক্ষিক স্বাস্থ্য অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের নতুন পাঁচ বছর মেয়াদি কাঠামোর অধীনে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর