Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

হামের উপসর্গে ময়মনসিংহে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ১২:৫৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২২:০৫

ময়মনসিংহ: হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ১৭ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে, চিকিৎসাধীন রয়েছে ৮৪ শিশু।

রোববার (২৬ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বলেন, গত ২১ এপ্রিল ত্রিশাল থেকে সাড়ে ৩ বছরের মেয়ে শিশু হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৫ এপ্রিল) দুপুরে শিশুটি মারা যায়।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৫৬ শিশু ভর্তি হয়েছে, আর হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৫৫ শিশু।

বিজ্ঞাপন

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর