Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৩:২৮

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় পাহাড় কেটে মাটি উত্তোলন ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছার খোলা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে দেখা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে বনভূমি ক্ষতিগ্রস্ত করছে এবং ড্রেজার মেশিন ব্যবহার করে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সাইফুল ইসলাম ভূট্টো (৪২) নামের এক ব্যক্তিকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে একটি ড্রেজার মেশিনসহ সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ইউএনও রিফাত আসমা বলেন, ‘পাহাড় কাটা ও বনভূমি ধ্বংসের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলাম বলেন, ‘পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। এসব কর্মকাণ্ড রোধে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর