Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

এসএমই খাতে কর সুবিধা ও কর কাঠামো সহজ করার প্রস্তাব ডি‌সি‌সিআই’র

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৪:২১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৫:১২

– ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশে বিশেষ কর সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স (ডি‌সি‌সিআই)। একই সঙ্গে রফতানি ও সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কমানো, ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং করের আওতা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।

বুধব‌ার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় ডি‌সি‌সিআই‌ সাধারণ সম্পাদক ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী এ প্রস্তাবগু‌লো তু‌লে ধ‌রে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এসএমই খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে কর নীতিতে সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি। বিশেষ করে কর সুবিধা বাড়ানো হলে নতুন উদ্যোক্তা তৈরি এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

ডিসিসিআই করের হার কমিয়ে কাঠামো সহজীকরণ, ব্যবসাবান্ধব করনীতি প্রণয়ন এবং কর ব্যবস্থায় অটোমেশন চালুর ওপর গুরুত্বারোপ করেছে।

সংগঠনটি মোট ১৬টি প্রস্তাবনা তুলে ধরে কর ব্যবস্থার জটিলতা কমিয়ে ব্যবসা পরিচালনা সহজ করার আহ্বান জানানো হয়।

এছাড়াও ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আওতাধীন বিভিন্ন জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন। তারা নিজ নিজ এলাকার ব্যবসায়িক বাস্তবতা তুলে ধরে করনীতি আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান।

ব্যবসায়ীরা মনে করছেন, প্রস্তাবগুলো বিবেচনায় নেওয়া হলে বিনিয়োগ পরিবেশ উন্নত হবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর