Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পুলিশ সুপার পদ মর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৪:৩৩ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৬:২৪

ঢাকা: বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪ পুলিশ সুপার কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন-
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনকে কিশোরগঞ্জ থেকে পিবিআইতে, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানকে ডিএমপির উপপুলিশ কমিশনার থেকে কিশোরগঞ্জের পুলিশ সুপার, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে রংপুর থেকে ট্যুরিস্ট পুলিশে এবং মোহাম্মদ মোজাম্মেল হক আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে রংপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর