Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাজশাহীতে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৫:৩৩

মাহমুদা হাবীবা।

রাজশাহী: রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নে তার নাম ঘোষণা করে বিএনপি। মনোনয়নপ্রাপ্ত অন্য ৩৫ জন হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর