Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১২:২৭

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ১ লাখ ৩০৫ জন শিশুর টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার পর চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভা শেষে বেলুন উড়িয়ে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক হলেন দীপক কুমার সাহা।

বিজ্ঞাপন

সিভিল সার্জন জানান, জেলায় হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩০৫ জন। আউটরিচ ৯৮০টি ও ৮টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ৩৪১ জন সরকারি ও বেসরকারি কর্মী ও ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী এ টিকাদান কাজ বাস্তবায়ন এবং টিকাদান কর্মসূচি ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক তদারকি করবে। সরকারি ছুটি ব্যতিত প্রত্যেক দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩ সপ্তাহ হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন চলবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর