Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রামেকে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ভর্তি ২৭, মৃত্যু নেই

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৭:৩৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:৪৪

রামেকে হাম উপসর্গ নিয়ে রোগীদের ভিড়। ছবি: সংগৃহীত

রাজশাহী: মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২৭ জন। একই সময়ে নতুন করে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (১১ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ৯ জনকে ডিসচার্জ করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫৪ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৫৩৫ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর