Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দিয়াবাড়িতে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৯:২৭

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর দিয়াবাড়িতে বামনারটেকের বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধায় ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দিয়াবাড়ির বামনারটেকের বস্তিতে আজ সন্ধা ৬টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধা ৬টা ৪০ মিনিটের পৌঁছায় ফায়ার সার্ভিস। আমাদের উত্তরা ফায়ার স্টেশনের ২টি এবং টঙ্গী ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তালহা বিন জসিম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর