Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রিমান্ডে থাকায় ট্রাইব্যুনালে হাজির করা হয়নি সাবেক ২ সেনা কর্মকর্তাকে

স্টাফ করেসপন্ডেট
৭ এপ্রিল ২০২৬ ১২:১৪

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের জন্য দিন নির্ধারিত থাকলেও সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে আদালতে আনা হয়নি। তারা অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রসিকিউশন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য আজকের দিন ধার্য ছিল। এর আগে গত ২৯ মার্চ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

তবে সংশ্লিষ্ট অন্য মামলায় রিমান্ডে থাকায় তাদের আদালতে উপস্থাপন করা হয়নি।

জানা যায়, মানবপাচার আইনে রাজধানীর পল্টন থানায় দায়ের করা এক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নিয়েছে আদালত। গত ৪ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

অন্যদিকে, রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় শেখ মামুন খালেদকেও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৩ মার্চ রাতে ঢাকায় নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আর ২৫ মার্চ রাতে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয় শেখ মামুন খালেদকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর