Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সালমান-আনিসুল মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

স্টাফ করেসপন্ডেট
৫ এপ্রিল ২০২৬ ১০:১৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১১:৪১

ঢাকা: জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ জারি করে গণহত্যায় উসকানি এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কার্যক্রম চলবে।

এ পর্যন্ত মামলায় চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে শহিদ আনোয়ার হোসেন পাটোয়ারীর বাবা আল আমিন গত ১২ মার্চ চতুর্থ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। তিনি তার ছেলে হত্যার জন্য সালমান ও আনিসুলকে দায়ী করে বিচার দাবি করেন। এর আগে দ্বিতীয় সাক্ষী হিসেবে শহিদ সিফাতের বাবা কামাল হাওলাদারও একইভাবে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। তবে আসামিরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

এর আগে, গত বছরের ৪ ডিসেম্বর হত্যা, উসকানি ও প্ররোচনাসহ মোট পাঁচটি অভিযোগে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়, যা সেদিনই আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে গত ২২ ফেব্রুয়ারি থেকে মামলাটির সাক্ষ্যগ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর