Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

খিলগাঁও থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৪:০৮

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীতে খিলগাঁওয়ের পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃতরা হলেন খিলগাঁও মেরাদিয়া এলাকার রিকশা চালক সাগর মিয়া (২৩) ও খিলগাঁও তিলপাপাড়া এলাকার সৈয়দ রিফাত আবির (৩৩)। তবে তারা দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর ৪টার দিকে খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়ার বাসা থেকে সাগর মিয়ার (২৩) মরদেহ এবং বুধবার দিবাগত রাত ২টার দিকে খিলগাঁও তিলপাপাড়ার ১৩ নম্বর রোডের বাসা থেকে সৈয়দ রিফাত আবির (৩৩) এর মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

হাসপাতালে মৃত সাগরের ফুফাতো ভাই হৃদয় মিয়া জানান, সাগর পেশায় রিকশাচালক ছিল। গত পাচ মাস আগে বিয়ে করে সাগর। মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় স্ত্রী সুরাইয়া আক্তারকে নিয়ে একটি টিনসেড বাসায় ভাড়া থাকত। পারিবারিক বিষয় নিয়ে গতরাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাসায় আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।

বিজ্ঞাপন

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) ইমদাদুল হক জানান, খবর পেয়ে গতরাতে মেরাদিয়ার বাসা থেকে সাগরের মরদেহটি উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সাগর পেশায় রিকশা চালক ছিল। তবে কাজ করতো না ঠিকমত। অভিমান করে স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। অভিমানে সে আত্মহত্যা করেছে।

এদিকে মৃত সৈয়দ রিফাত আবিরের ভাই সৈয়দ রিসাদ আরিফ জানান, খিলগাঁও তিলপাপাড়া তাদের নিজেদের বাড়ি। রিফাত এলাকায় সেন্টাল ইন্টারনেট লিংক কোম্পানির ম্যানেজার ছিল। ২০২২ সালে বিয়ে করে রিফাত। বনিবনা না হওয়ায় চার বছর আগে ডিভোর্স হয়ে যায়। তিন বছর আগে দ্বিতীয় বিয়ে করে রিফাত। তবে আগের স্ত্রী রিফাত ও বর্তমান স্ত্রী সোনিয়াকে ফোন দিয়ে বিরক্ত করত। রাগ করে সোনিয়া তার বাবার বাসায় চলে যায়। গতকাল সকাল থেকে রিফাতের কক্ষ বন্ধ পাওয়া যায়। সারাদিন কক্ষ না খোলে না। রাতে দরজা ভেঙে দেখা যায় রিফাত ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। পরে থানা পুলিশকে জানানো হয়।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মো. আহসান উল্লাহ জানান, রাতে খবর পেয়ে তিলপাপাড়ার বাসায় গিয়ে রিফাত নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সে ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। জানা গেছে পারিবারিক কলোহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর