Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য প্রতিবেদন চেয়েছে ট্রাইব্যুনাল

স্টাফ করেসপন্ডেট
১ এপ্রিল ২০২৬ ১৩:৪৪ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৮:১০

সাবেক মন্ত্রী কামরুল ইসলাম।

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন জমা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ৯ এপ্রিলের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ক্যান্সারে আক্রান্ত দাবি করে উন্নত চিকিৎসার নির্দেশনা চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন কামরুল ইসলাম। ওই আবেদনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল। শুনানি শেষে আদালত স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে। তবে মানবিক দিক বিবেচনায় কেউ অসুস্থ হলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল ইসলামসহ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খানের বিরুদ্ধে আগামী ৯ এপ্রিল অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে। পূর্বে ৩০ মার্চ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও তা না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর