Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পুরান ঢাকার বংশালে ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ০৮:২২ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১০:২১

ঢাকা: পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১ এপ্রিল) ভোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাত পৌনে ৩টায় আগুনের সংবাদ পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় ভোর রাত ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ভোর ৫টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ডিউটি অফিসার বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, আগুন লাগার পর ভবনটিতে ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে পুরো বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। তবে কেপি ঘোষ স্ট্রিটের রাস্তা অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো মূল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে আগুন নেভাতেও বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর