Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

‘ফ্রিডম ২৫০’ তহবিলের জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানও আবেদন করতে পারবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৫:২৬ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৫:৫৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: ‘ফ্রিডম ২৫০’ তহবিল ঘোষণা করেছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে সহায়তার জন্য আবেদনের আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছে দূতাবাস।

সোমবার (৩০ মার্চ) দূতাবাসের এক বার্তায় জানা‌নো হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস ফ্রিডম ২৫০ তহবিল সহায়তার ঘোষণা দিতে পেরে আনন্দিত।

এতে আরও বলা হয়, আমরা বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানাচ্ছি, এমন সব উদ্ভাবনী জনসম্পৃক্ততা কার্যক্রমের প্রস্তাব জমা দিতে, যা আমেরিকার ২৫০তম জন্মবার্ষিকী উদযাপন করবে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে তুলে ধরবে। আবেদনের সময়সীমা: ৩০ এপ্রিল ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময়)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর