Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১২:৪৫ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৪:৩১

ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, স্থানীয় সরকারমন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এমপি, মরহুমার দুই ছেলেসহ অসংখ্য মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ (৭৮) ইন্তেকাল করেন। পরে রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশের বিজি ৫৮৫ ফ্লাইটে তার মহদেহ বাংলাদেশে আনা হয়।

জানা গেছে, সোমবার (৩০ মার্চ) বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার পরে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর