Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নীলফামারীতে মধ্যরাতে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১২:১১ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৫:৪৯

নীলফামারী: নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে হঠাৎ শুরু হওয়া এই শিলাবৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে জমির ফসল মাটিতে লুটিয়ে পড়েছে।

এদিকে ঝোড়ো বাতাসসহ শিলাবৃষ্টির তীব্রতায় বহু বসতবাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। এতে রাতের অন্ধকারে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অনেকে ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েন। শুধু বসতবাড়িই নয়, জেলার বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি পূজা মণ্ডপও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গত ৫ থেকে ৭ বছরের মধ্যে এতো তীব্র শিলাবৃষ্টি তারা দেখেননি। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে তারা হতভম্ব হয়ে পড়েছেন। এ বিষয়ে এখনো সরকারি কোনো দফতর থেকে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর