Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পিএসএলে থাকছেন বাংলাদেশের সৈকত

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৬ ১০:৩৮

পিএসএলের এবারের আসলে দল পেয়েছেন ৬ জন বাংলাদেশি ক্রিকেটার। মাঠে ক্রিকেটার ছাড়াও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আরও একজন। আম্পায়ার হিসেবে পিএসএলের এই আসরে দেখা যাবে শরফুদ্দৌলা সৈকতকে।

টুর্নামেন্টের আগে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। বেশ তারকা আম্পায়ারদের সাথে তালিকায় জায়গা পেয়েছেন বাংলার সৈকত। বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে বিচক্ষণতার সাথে আম্পায়ারিং করে আসছেন সৈকত। রয়েছেন আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলেও।

সর্বশেষ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি, অ্যাশেজ, ২০২৪ সালের বর্ডার-গাভাস্কার ট্রফির মত গুরুত্বপূর্ণ সিরিজে দায়িত্ব পালন করেছেন আম্পায়ার সৈকত, কুড়িয়েছেন প্রশংসাও। বাংলাদেশ না খেললেও সর্বশেষ টি-২০ বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে দেখা গেছে সৈকতকে।

বিজ্ঞাপন

শুধু মাঠে নয়, মাঠের বাইরেও থাকছে বাংলাদেশ। ধারাভাষ্যকার হিসেবে পুরো টুর্নামেন্টজুড়ে থাকবেন বাংলাদেশের আতাহার আলি খান।

আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে পিএসএলের নতুন মৌসুম, ফাইনাল ৩ মে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর