Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডেমরায় নির্মানাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৫:৫৯

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় নির্মানাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শামীম (১৮) নামে এক শ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ডেমরা গলাকাটা ব্রিজ এলাকায় নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত শামীমের সহকর্মী মো. বাবু জানান, তারা ওই ভবনে নির্মান শ্রমিকের করেন। শামীম ওই ভবনের ইলেক্ট্রিশিয়ানের কাজ করতো। ঘটনার সময় সে বিদ্যুতের লাইনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পরে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শামীমের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাঁশবুনিয়া গ্রামে। বাবার নাম মৃত সান্টু মাতবর। বর্তমানে তারা ওই নির্মানাধীন ভবনে থাকত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর