Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মাদারীপুর-১: ফল চ্যালেঞ্জে বিএনপি প্রার্থীর হাইকোর্টে আবেদন

স্টাফ করেসপন্ডেট
১২ মার্চ ২০২৬ ১৪:৫৪

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী নাদিরা আক্তার।

বৃহস্পতিবার (১২ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। ওই আসনে বিজয়ী হয়েছেন জামায়াত জোটের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

এর আগে বিভিন্ন আসনের নির্বাচনি ফল চ্যালেঞ্জ করে ৩০টিরও বেশি আবেদন হাইকোর্টে জমা পড়েছে। এসব আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগে করা আবেদনগুলো শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর