Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / ভারত-নিউজিল্যান্ড ফাইনাল, ফেভারিট কে?

স্পোর্টস ডেস্ক
৮ মার্চ ২০২৬ ১০:৪০ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৩:৩৭

৭ ফেব্রুয়ারি পর্দা উঠেছিল টি-২০ বিশ্বকাপের এবারের আসরের। দীর্ঘ এক মাসের জমজমাট এক লড়াইয়ের পর আজ পর্দা নামছে বিশ্বকাপের। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। আজকের এই ফাইনালে ফেভারিট কে?

টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৮ জয় নিয়ে এই লড়াইয়ে এগিয়ে আছে ভারত। নিউজিল্যান্ড পেয়েছে ১১ জয়। একটি ম্যাচ হয়েছে টাই।

নিজেদের মাটিতে ভারত জিতেছে ১১টি ম্যাচ, নিউজিল্যান্ডের জয় ৪টি। অ্যাওয়ে ম্যাচে ভারতের জয় ৭টি, কিউইদের ৫টি। নিরপেক্ষ ভেন্যুতে ভারত কখনো নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। নিউজিল্যান্ড জয় পেয়েছে ২ ম্যাচে।

বিজ্ঞাপন

সবশেষ দুই দলের দেখা হয়েছিল জানুয়ারিতে। সেবার নিউজিল্যান্ডকে ৪৬ রানে হারিয়েছিল ভারত।

টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো দল টানা দুটি শিরোপা জিততে পারেনি। কোনো দল এখনও দুবারের বেশি ট্রফি জিততে পারেনি। নিশ্চিতভাবেই ইতিহাসের বাধা পেরোতো হবে ভারতকে।

অতীতের প্রতিবন্ধকতা আছে মুখোমুখি লড়াইয়েও। টি-২০ বিশ্বকাপে এই দুই দলের তিনবারের দেখায় প্রতিবারই জিতেছে নিউজিল্যান্ড। নিজেদের ইতিহাসে যে দুটি আইসিসি ট্রফি জিতেছে কিউইরা, ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, দুই ফাইনালেই তারা হারিয়েছে ভারতকে।

আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর