Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাবনায় ফিলিং স্টেশনগুলোতে কাঙ্ক্ষিত ফুয়েল না পাওয়ার অভিযোগ ভোক্তাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৩:৪০

পাবনা: জ্বালানি ফুয়েল (তেল) সংকট ও দাম বাড়তে পারে এমন গুজবে পাবনার বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ যেগুলো খোলা আছে পেট্রোল ও ডিজেল নিতে চালকদের ভিড় লক্ষ্য করা গেছে। চালকদের দাবি, তারা চাহিদা মতো জ্বালানি পাচ্ছে না।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ২৫০টাকার বেশি পেট্রোল দিচ্ছে না।

এ দিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ফিলিং স্টেশন তদারকি করছে জেলা ভোক্তা অধিকার।

এদিকে ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছেন তারা চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছে না। সরবরাহ করতে বিঘ্ন হচ্ছে। তেল বৃদ্ধির গুজবে সাধারণ ক্রেতারা চাহিদার তুলনায় তেল সংগ্রহ করায় এমন সংকটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর