Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কুষ্টিয়ায় প্রায় ৬০ লাখ টাকার মাদক ও অবৈধ ওষুধ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১৪:৫৯

কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ ওষুধ ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক অধিনায়ক রাশেদ কামাল রনি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ মার্চ চল্লিশপাড়া, মহিষকুন্ডি ও ধর্মদাহ বিওপি এবং ৬ মার্চ শেওড়াতলা বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ হাজার ৩৯০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ৯ হাজার ৮৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ প্যাকেট পাতার বিড়ি, ২০ বোতল মদ, ১৪৫ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫৯ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞাপন

এ ঘটনায় গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা-এর ময়রামপুর গ্রামের মো. নাহারুল ফকির (৫৫)-এর বিরুদ্ধে পলাতক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গাঁজা দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য মালামাল বিধি মোতাবেক ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর