Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর দুই সঞ্চয়পত্র ফ্রিজের আদেশ

স্টাফ করেসপন্ডেট
৫ মার্চ ২০২৬ ১৪:৫২ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৬:২৭

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের মালিকানাধীন দুটি সঞ্চয়পত্র ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজে আদেশ দেন। সঞ্চয়পত্র দুটিতে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, তদন্তে দেখা গেছে লুৎফুল তাহমিনা খান প্রায় ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। অভিযোগ রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্ত্রীকে এসব কর্মকাণ্ডে সহায়তা করেন। এ ছাড়া তার নিজস্ব ও আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংক হিসাবে প্রায় ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে, যা অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের শামিল।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে আরও বলা হয়, তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আসামিরা অপরাধলব্ধ সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এ পরিস্থিতিতে মামলার বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের স্বার্থে তার মালিকানাধীন এসব অস্থাবর সম্পদ ফ্রিজ করা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর