Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জাতীয় পতাকা জাতির ইতিহাসের গৌরবজনক প্রতীক: ঢাবি উপাচার্য

ঢাবি করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৫:০৬

ঢাকা: জাতীয় পতাকা জাতির ইতিহাসের এক গৌরবজনক প্রতীক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

সোমবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় পতাকা উত্তোলন দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভিসি, কলা অনুষদের ডিনসহ শিক্ষক শিক্ষার্থীরা।

জাতীয় পতাকা উত্তোলনের পর উপাচার্য বলেন, জাতীয় পতাকা শুধু কাপড়ের টুকরো নয় বরং জাতির পরিচয় নির্ধারণকারী এবং জাতির ঐক্যের প্রতীক।

তিনি বলেন, জাতীয় পতাকা জাতির ইতিহাসের এক গৌরবজনক প্রতীক। এটি জাতির জন্য এক হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জাতীয় পতাকার মর্যাদা, তাৎপর্য ও ইতিহাস সম্পর্কে দেশের প্রতিটি মানুষের জানা অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর