Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইরানের হামলায় আরব আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬ ২০:১০ | আপডেট: ১ মার্চ ২০২৬ ২১:১৮

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের শুরু করা প্রতিশোধমূলক অভিযানে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫৮ জন।

রোববার (১ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা এখন পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও মাঝআকাশে রুখে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি পথিমধ্যে বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহত অন্য দুইজনের মধ্যে একজন পাকিস্তানি এবং অন্যজন নেপালের নাগরিক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর