Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চ্যাম্পিয়নস লিগ / শেষ ১৬তে কে কার মুখোমুখি?

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৭

একদিন আগেই প্লে-অফের লড়াই শেষে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল ৮ ক্লাব। এর আগে গ্রুপ পর্ব থেকে সরাসরি পরের রাউন্ডে গিয়েছিল ৮ দল। ১৬ দলের লড়াইয়ে কে কার মুখোমুখি, আজ নির্ধারণ হয়েছে সেটাই।

আজ বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর ড্র। দ্বিতীয় রাউন্ডেই দেখা হয়ে যাচ্ছে দুই শিরোপা প্রত্যাশী ক্লাব রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে ইংল্যান্ডের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে। গত আসরের চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি।

ইংলিশ ক্লাব লিভারপুল খেলবে গ্যালাতাসারের বিপক্ষে। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব টটেনহাম।

বিজ্ঞাপন

ইংলিশ ক্লাব আর্সেনাল খেলবে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিপক্ষে। ইতালিয়ান ক্লাব আটালান্টার প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন খেলবে নরওয়ের নবাগত ক্লাব গ্লিমটের বিপক্ষে।

দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচ হবে ১০ ও ১১ মার্চ, দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ মার্চ।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর