Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫২

ছবি: সারাবাংলা

ঢাকা: সারাদেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই আকাশের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে যা বর্তমানে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এই লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করায় এর প্রভাব পড়ছে বাংলাদেশের আবহাওয়ায়।

আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টির এই প্রবণতা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

লঘুচাপটি দুর্বল হয়ে যাওয়ার সাথে সাথে আগামী বৃহস্পতি ও শুক্রবার থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং দেশের বাকি অংশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ ছাড়া সপ্তাহান্তের দিকে তাপমাত্রা আবার কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার ও তৎসংলগ্ন এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করায় শীতের আমেজ পুরোপুরি বিদায় নেয়নি বলেও মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর