Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৪

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে মন্ত্রণালয়।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তার নেতৃত্বে মানবতাবিরোধী তিনটি মামলা নিষ্পত্তি করেছে প্রসিকিউশন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর