Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মেসি-বুসকেটস জুটি—একসঙ্গে ম্যাচ খেলার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১২

একসঙ্গে এক যুগেরও বেশি সময় ধরে খেলেছেন বার্সেলোনায়। পরবর্তী কয়েক বছর আলাদা থাকলেও মেজর সকার লিগে ইন্টার মায়ামির হয়ে আবারও জুটি বেঁধেছেন তারা। লিওনেল মেসি ও সারজিও বুসকেটস গড়েছেন অনন্য এক রেকর্ড। ফুটবল ইতিহাসে একসঙ্গে ম্যাচ খেলার অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন মেসি-বুসকেটস জুটি।

এই মৌসুম শেষেই ফুটবলকে বিদায় বলেছিলেন বুসকেটস। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকসের (আইএফএফএইচএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, পেশাদার ফুটবলে মেসি ও বুসকেটস একসঙ্গে খেলেছেন ৬৫৩ ম্যাচ। এটি জুটি বেঁধে একসঙ্গে ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড।

বিজ্ঞাপন

মেসি ও বুসকেটস ৬৫৩ ম্যাচের মধ্যে ৫৬৯টি খেলেছেন বার্সেলোনার জার্সিতে আর ৮৪টি ইন্টার মায়ামির হয়ে। তাদের একসঙ্গে খেলা শুরু ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর। সেদিন বুসকেটসের অভিষেক ম্যাচে মাঠে ছিলেন মেসি ও জেরার্ড পিকে।

একসঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে দ্বিতীয় স্থানেও আছেন বুসকেটস। তিনি স্প্যানিশ সতীর্থ পিকের সঙ্গে খেলেছেন ৬২০ ম্যাচ। বার্সার হয়ে তারা দুজন খেলেছেন ৫৩৩ ম্যাচ। আর স্পেন জাতীয় দলের হয়ে দুজন একসঙ্গে খেলেছেন ৮৭ ম্যাচ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর