Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

উখিয়ায় বাল্যবিবাহের আয়োজন, কনের বাবাকে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০০

প্রতীকী ছবি। সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার থাইংখালী হাকিমপাড়া এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন নস্যাৎ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনের বাবাকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাকিমপাড়া এলাকার আব্দুল খালেক নামের এক ব্যক্তি তার মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ের আয়োজন করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী কনের বাবা আব্দুল খালেককে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার শর্তে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। বিয়ের কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে আরও জানা যায়, পাত্র পক্ষকেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, ‘‘বাল্যবিবাহ প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।’’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর