Monday 03 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / যে কারণে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন না আমিনুল

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫২ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪

টুর্নামেন্টের ঠিক আগে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত অনেক নাটকের পর আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াচ্ছে। এই ম্যাচ হওয়ার পেছনে সবচেয়ে বড় কারগির মানা হচ্ছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। তবে সেই বুলবুলই ভারত-পাকিস্তান মহারণ দেখতে মাঠে থাকছেন না।

একটা সময় মনে হচ্ছিল, কিছুতেই ভারতের বিপক্ষে খেলতে রাজি হবে না পাকিস্তান। তবে কয়েক দিনের চেষ্টায় তাদের ম্যাচটা খেলতে রাজি করিয়েছে আইসিসি। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। লাহোরে আইসিসি-পিসিবি বৈঠকে হাজির হয়ে তিনিও পাকিস্তানকে ম্যাচটা খেলতে অনুরোধ জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

তবে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচটি দেখতে কলম্বোতে যাচ্ছেন না বিসিবি সভাপতি আমিনুল নিজেই। বিসিবি–সংশ্লিষ্ট একাধিক সূত্র খবরটি নিশ্চিত করে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছে, মূলত নিজেদের দল বিশ্বকাপে না খেলাতেই শ্রীলংকায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিয়ে কাল সকালেই দেশে ফিরেছেন আমিনুল। আপাতত তিনি দেশেই থাকছেন বলে জানা গেছে।

আমিনুল না গেলেও পিসিবি প্রধান মহসিন নাকভি থাকবেন আগামীকালের ম্যাচে, থাকবেন আইসিসি প্রধান জয় শাহও। শ্রীলঙ্কার বোর্ডপ্রধান তো আছেনই সেখানে।

আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর