Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পিএসএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মূল্য কত?

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৬

প্লেয়ার্স ড্রাফট নয়, এবার প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে দেখা যাবে নিলাম পদ্ধতি। আজ লাহোরে বাংলাদেশ সময় দুপুর ১২.৩০ মিনিটে শুরু হয়েছে নিলাম। নিলামের জন্য নিবন্ধিত হয়েছেন ৯০৩ জন ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশি আছেন ৫৩ জন।

শুরুতে পিসিবি জানিয়েছিল, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি প্রতিটি ক্যাটাগরি থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। তবে তখন নিলাম পদ্ধতিতে ক্যাটাগরিগুলো কীভাবে কাজ করবে, সেটা পরিষ্কার ছিল না। এর আগে ড্রাফট পদ্ধতিতে দলগুলো শুধু ক্যাটাগরির ভিত্তিতেই খেলোয়াড় বেছে নিত।

এখন পিসিবি খেলোয়াড়দের ভিত্তিমূল্যের ওপর চারটি ক্যাটাগরি নির্ধারণ করেছে। সেগুলো হচ্ছে-৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি, ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি, ১ কোটি ১০ লাখ পাকিস্তান রুপি, ৬০ লাখ পাকিস্তানি রুপি।

বিজ্ঞাপন

নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে সরাসরি দলে নিয়েছে লাহোর কালান্দার্স। বাকিরা উঠবেন নিলামে।

পিএসএলের নিলামে বাংলাদেশের যারা আছেন

ভিত্তিমূল্য: ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি
১. সাকিব আল হাসান, ২. মুশফিকুর রহিম, ৩. জাকির হাসান

ভিত্তিমূল্য: ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি
৪. রিশাদ হোসেন, ৫. হাসান মাহমুদ, ৬. জিশান আলম, ৭. লিটন দাস, ৮. মাহফুজুর রহমান, ৯. মাহমুদুল হাসান, ১০. নাহিদ রানা, ১১. তানভীর ইসলাম, ১২. মেহেদী হাসান মিরাজ, ১৩. মোসাদ্দেক হোসেন, ১৪. নাজমুল হোসেন, ১৫. পারভেজ হোসেন, ১৬. নুরুল হাসান, ১৭. রিপন মণ্ডল, ১৮. মেহেদী হাসান, ১৯. শামীম হোসেন, ২০. শরীফুল ইসলাম, ২১. তাইজুল ইসলাম, ২২. তানজিদ হাসান, ২৩. তাসকিন আহমেদ, ২৪. তাওহিদ হৃদয়, ২৫. ইয়াসির আলী

ভিত্তিমূল্য: ৬০ লাখ পাকিস্তানি রুপি
২৬. আব্দুল গাফফার সাকলাইন, ২৭. আবু হায়দার, ২৮. আফিফ হোসেন, ২৯. আহরার আমিন, ৩০. আকবর আলী, ৩১. আলিস আল ইসলাম, ৩২. আরিফুল ইসলাম, ৩৩. জাকের আলী, ৩৪. খালেদ আহমেদ, ৩৫. মাহিদুল ইসলাম, ৩৬. নাসির হোসেন, ৩৭. সাব্বির রহমান, ৩৮. মেহরব হোসেন, ৩৯.  মাহফিজুল ইসলাম, ৪০. মৃত্যুঞ্জয় চৌধুরী, ৪১. মোহাম্মদ নাঈম, ৪২. মোহাম্মদ সাইফউদ্দিন, ৪৩. মুকিদুল ইসলাম, ৪৪. নাসুম আহমেদ, ৪৫. নাঈম হাসান, ৪৬. রকিবুল হাসান, ৪৭. রুবেল হোসেন, ৪৮. সাব্বির হোসেন, ৪৯. সাদমান ইসলাম, ৫০. শাহাদাত হোসেন, ৫১. সৌম্য সরকার, ৫২. তানজিম হাসান, ৫৩. ওয়াসি সিদ্দিকী।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর