Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নাটোরের সিংড়ায় ড্রাম ট্রাকের চাপায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৪

জিসানের মরদেহ।

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে বালির ড্রাম ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে জিসান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত জিসান উপজেলার কালিগজ্ঞ গ্রামের ইসরাফিলের ছেলে। ওই গ্রামে নানার বাড়িতে থাকত জিসান। একটি বালিবাহী ড্রাম ট্রাকে হেলপার হিসেবে কাজ করত সে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিসান ও চালক রাকিব বালি বোঝাই করে ড্রাম ট্রাক নিয়ে কলম ইউনিয়নের সূর্যপুর এলাকায় যাচ্ছিলেন। সূর্যপুর এলাকায় পৌঁছালে রাস্তার জায়গা নিচু হওয়ায় ট্রাকের চাকার নিচে ইট দিয়ে ঠেকা দিতে বলেন চালক। এ সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি এগিয়ে গিয়ে জিসানের শরীরের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই জিসান মারা যায়।

বিজ্ঞাপন

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর