Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

স্ত্রী-সন্তানসহ সাবেক পিপি আব্দুল্লাহ আবুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩১

সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু।

ঢাকা: ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, তার স্ত্রী মনোয়ারা বেগম এবং দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী ও কাজী আমরীন সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. আব্দুল্লাহ আবুর বিরুদ্ধে সিএমএম আদালত ও জজ আদালতের বিচারকদের সঙ্গে যোগসাজশ করে স্বর্ণ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন ভিআইপি আসামিদের জামিন করানো, খালাস করানো, সাজা কমানো ও সাজা মওকুফ করানোর মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। ওই অর্থ বিদেশে পাচারসহ নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানাধীন রয়েছে।

বিজ্ঞাপন

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর