Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচার নিষিদ্ধ: ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ২১:৫৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ২২:০৭

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনি প্রচারণা চালানো যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী আগামী ২১ জানুয়ারির আগে ভোটের প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচার করতে পারবেন না। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনি আচরণ বিধিমালা মেনে প্রচারের জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

বিজ্ঞাপন

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্বে নির্বাচনি প্রচার শেষ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর