Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৫:০৯ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৫:২০

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি – ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তায় আসিফ আলী জারদারি আরও বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর